Mobile Tips: মোবাইল ফোনে কখনও ১০০% চার্জ দেওয়া উচিত নয়, এ কথা কেন বলছেন বিশেষজ্ঞরা? - Bengali News | Why mobile phones should never be charged to 100 percent, expert says the reason - 24 Ghanta Bangla News
Home

Mobile Tips: মোবাইল ফোনে কখনও ১০০% চার্জ দেওয়া উচিত নয়, এ কথা কেন বলছেন বিশেষজ্ঞরা? – Bengali News | Why mobile phones should never be charged to 100 percent, expert says the reason

Spread the love

মোবাইলে কখনও ১০০% চার্জ দেওয়া উচিত নয়, এ কথা কেন বলছেন বিশেষজ্ঞরা?Image Credit: Pinterest

আমরা অনেক সময়ই অভ্যাসবশত ফোন সম্পূর্ণ ১০০ শতাংশ চার্জ করি। কমবেশি সকলেই আমরা মনে করি এই ভাবে ১০০% চার্জ যদি মোবাইলে দেওয়া হয়, তা হলে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস ফোনের ব্যাটারির জন্য মোটেও ভাল নয়। মোবাইল ফোন (Mobile Phone) ১০০% চার্জ করলে ব্যাটারির ভালর জায়গায় ক্ষতিই বেশি হয়। পাশাপাশি ব্যাটারির আয়ুও অনেক তাড়াতাড়ি কমে যায়। তাই বিশেষজ্ঞরা দিচ্ছেন অন্য পরামর্শ। ঠিক কত শতাংশ চার্জ মোবাইলে দিলে নিরাপদ, কেন ১০০ শতাংশ চার্জ দিতে নেই, জেনে নিন বিস্তারিত।

লিথিয়াম-আয়ন ব্যাটারির সীমা

বেশিরভাগ ফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার হয়। এই ব্যাটারির জন্য সর্বোচ্চ চার্জে পৌঁছানো মানে বাড়তি চাপ তৈরি হওয়া। ফলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

অতিরিক্ত তাপের সমস্যা

১০০% চার্জে পৌঁছলে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি থাকে। এই তাপ ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা নষ্ট করে দেয়।

চার্জ সাইকেল দ্রুত শেষ হয়

প্রতিটি ব্যাটারির চার্জ-ডিসচার্জ সাইকেল সীমিত। পুরোপুরি চার্জ করলে দ্রুত সাইকেল শেষ হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি দ্রুত পুরনো হয়ে পড়ে।

‘মেমরি ইফেক্ট’ নয়, কিন্তু চাপ তৈরি হয়

পুরনো ব্যাটারিতে ‘মেমরি ইফেক্ট’ সমস্যা ছিল। নতুন ব্যাটারিতে তা নেই। তবে বারবার ১০০% পর্যন্ত চার্জে রাখা ব্যাটারিতে রাসায়নিক ভারসাম্যে চাপ ফেলে।

বিশেষজ্ঞদের পরামর্শ

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে ২০% থেকে ৮০% এর মধ্যে চার্জ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটা মেনে চললে ব্যাটারি সবচেয়ে ভাল অবস্থায় থাকে।

ফাস্ট চার্জিংয়ের ঝুঁকি

১০০% পর্যন্ত ফাস্ট চার্জ করলেও ব্যাটারির তাপ দ্রুত বাড়ে। তাই বিশেষজ্ঞরা মোবাইল ফোনে ৮০% চার্জ দিয়ে থামাতে বলছেন।

চার্জে বসিয়ে ঘুমোতে যাওয়া বিপজ্জনক

অনেকেই রাতে ঘুমনোর আগে মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমোন। এতে ফোন দীর্ঘ সময় ধরে ১০০% চার্জ অবস্থায় থাকে, যা ব্যাটারির উপর অতিরিক্ত চাপ ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *