Gulshan Colony: অবশেষে পুলিশের জালে গুলশন কলোনিতে তাণ্ডবে মূল অভিযুক্ত মিনি ফিরোজ, কোথা থেকে ধরা হল? – Bengali News | Main accused in Gulshan Colony violence case Mini Feroz arrested from Delhi
অবশেষে পুলিশের জালে মিনি ফিরোজImage Credit: TV9 Bangla
কলকাতা: গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় কেন অধরা মূল অভিযুক্ত? গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছিল। ২ দিন আগে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আশ্বাস দিয়েছিলেন, খুব শিগগির অভিযুক্তরা ধরা পড়বে। তাঁর সেই আশ্বাসের ২ দিনের মধ্যেই গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হল।