Rain Forecast: ফের বাংলায় হাওয়া বদল, বসন্তের আকাশে ঢুকছে মেঘ, রাত থেকেই বৃষ্টি কোন কোন জেলায় – Bengali News | Rain forecast in some districts since night, know what the Meteorological Department is saying
কলকাতা: সকালে রোদের দেখা মিললেও বিকালের পর থেকেই আকাশের মুখ ভার একাধিক জেলায়। এদিন বিকালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনাতে। শুধু এদিন রাত নয়, বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে শুক্রবার থেকে কমতে থাকবে বৃষ্টির দাপট। এমনটাই বলছে হাওয়া অফিস। তবে ১৬ ও ১৭ তারিখ বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। ১৮ তারিখ কমবে, ১৯ তারিখ থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্প, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি। এদিকে মেঘের আনাগোনার জেরে গোটা বঙ্গের সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রার পারাই অনেকটা বেড়েছে। কলকাতার সর্বোচ্চ তাপামাত্রা আগামী কয়েকদিন ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি বাড়তে পারে পারা।
এই খবরটিও পড়ুন
এদিন সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দেখা গিয়েছে ৩৭ থেকে ৯৫ শতাংশের আশপাশে। কিন্তু, বৃষ্টির জেরে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও মেঘের কারণে সামগ্রিক তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে।