Suvendu Adhikari: ক্ষমতায় এলে মাসে ৫,০০০ টাকা ভাতা, ঘোষণা শুভেন্দুর - Bengali News | Suvendu Adhikari announced 5000 rupees allowance for BJP workers who went jail for TMC govt - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ক্ষমতায় এলে মাসে ৫,০০০ টাকা ভাতা, ঘোষণা শুভেন্দুর – Bengali News | Suvendu Adhikari announced 5000 rupees allowance for BJP workers who went jail for TMC govt

Spread the love

শুভেন্দু অধিকারীImage Credit source: নিজস্ব চিত্র

কাঁচরাপাড়া: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর নয়া প্রতিশ্রুতি। ভোটে জিতে এলে দলের শহিদ পরিবারদের দায়িত্ব নেবে বিজেপি, বুধবার সভামঞ্চ থেকে এমনই ঘোষণা করেছেন শুভেন্দু। এছাড়া তিনি ঘোষণা করেছেন, দলের যে নেতা-কর্মীরা জেল খেটেছেন, তাঁদেরও মাসিক ৫০০০ টাকা করে ভাতা দেবে দল।

এদিন কাঁচড়াপাড়ায় কন্যা বাঁচাও মিছিলে অংশ নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলের শেষে মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য রাখেন তিনি। তাঁর বক্তব্য, তৃণমূল সরকার যাদের মামলায় জড়িয়ে জেল খাটিয়েছে তাদের মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

তবে ভোটে জিতে এলে বদল হবে আর তার সঙ্গে বদলাও হবে বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সুদে-আসলে সব ফেরত দেওয়া হবে শাসক দলকে।

তবে এই ভাতার কথা আগেও বলেছেন শুভেন্দু অধিকারী। ২০২৪-এ লোকসভা ভোটের আগেই শুভেন্দু বলেছিলেন, বাংলায় ক্ষমতায় এলে ৫০০০ টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। যাঁরা ‘মিথ্যা মামলায়’ জেলে গিয়েছেন, তাঁদের জন্য এই উদ্যোগ বলে বুথকর্মীদের সভায় বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *