Stray Dogs: সুপ্রিম কোর্টে পথকুকুর সংক্রান্ত মামলা সরল তিন বিচারপতির বেঞ্চে - Bengali News | Stray dogs case in supreme court, case shifted to 3 judges bench - 24 Ghanta Bangla News
Home

Stray Dogs: সুপ্রিম কোর্টে পথকুকুর সংক্রান্ত মামলা সরল তিন বিচারপতির বেঞ্চে – Bengali News | Stray dogs case in supreme court, case shifted to 3 judges bench

Spread the love

নয়া দিল্লি: পথকুকুর সংক্রান্ত মামলা সরল তিন বিচারপতির বেঞ্চে। গত ১১ অগস্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজধানী দিল্লির রাস্তা থেকে সব কুকুরকে সরিয়ে ফেলতে হবে, তাদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই মামলাই গেল তিন বিচারপতির বেঞ্চে। বৃহস্পতিবার হবে শুনানি।

বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ রায় দিয়েছিল আগে। স্বতঃপ্রণোদিতভাবে ওই মামলাটি গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। পথকুকুরদের জন্য ক্ষতি হচ্ছে শিশুদের, এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মামলা গ্রহণ করে শীর্ষ আদালত। পরে কুকুরদের রাস্তা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পরপর দুবার মামলাটি মেনশন করা হয়। সকালে একবার ও বিকেলে একবার মেনশন হওয়ার পর প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন যে তিনি বিষয়টি দেখবেন।

এদিন সকালে এক আইনজীবী উল্লেখ করেন, বিচারপতি পর্দিওয়ালার বেঞ্চের রায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের গত বছরের একটি রায়ের মিল নেই। গত বছর অন্য একটি বেঞ্চ পথকুকুর সংক্রান্ত সব মামলা হাইকোর্টে পাঠানোর কথা বলেছিল।

সন্ধ্যায় আর এক আইনজীবী উল্লেখ করেন, অর্ডার আপলোড না হওয়া সত্ত্বেও দিল্লির রাস্তা থেকে কুকুরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এ কথা শুনে প্রধান বিচারপতি বলেন, তিনি বিষয়টিতে নজর রাখবেন। এরপরই মামলাটি সরানো হয়েছে তিন বিচারপতির বেঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *