'যে দিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে...', দিতিপ্রিয়া মুখ খুলতেই সতর্ক করলেন জীতু - Bengali News | Jeetu kamal post on controversy with ditipriya roy - 24 Ghanta Bangla News
Home

‘যে দিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে…’, দিতিপ্রিয়া মুখ খুলতেই সতর্ক করলেন জীতু – Bengali News | Jeetu kamal post on controversy with ditipriya roy

Spread the love

সোমবার রাতে আচমকাই দিতিপ্রিয়ার সোশাল মিডিয়ায় লম্বা একটা পোস্ট। নাম না করে তাঁর এক জনপ্রিয় ধারাবাহিকের সহঅভিনেতার দিকে অভিযোগের তির ছুঁড়লেন দিতিপ্রিয়া। মূলত, তাঁর এই পোস্টে তুলে ধরলেন অভিনেতার সঙ্গে তাঁর হোয়াটসঅ্য়াপ চ্যাটের কথোপকথনের কিছু অংশ। যা দিতিপ্রিয়ার কাছে ‘অনৈতিক’ বলে মনে হয়েছে। দিতিপ্রিয়া এই অভিনেতার নাম না নিলেও, দর্শকরা খুব সহজেই বুঝে গিয়েছিলেন, ইনি আর কেউ নন, দিতিপ্রিয়ার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সহ-অভিনেতা জীতু কমল।

আসলে এই বিতর্কের সূত্রপাত, এআই দিয়ে তৈরি দিতিপ্রিয়া ও জীতুর চুম্বনের ছবিকে কেন্দ্র করেই। সেই ছবি ভাইরাল হতেই, সোশাল মিডিয়ায় জীতু ও দিতিপ্রিয়াকে ঘিরে নানা গুঞ্জন। গুঞ্জন ছড়ায় তাঁরা নাকি দু’জন প্রেম করছেন! দিতিপ্রিয়া তাঁর পোস্টে জানিয়েছেন, এই গুঞ্জনকে প্রথমে তিনি পাত্তা দেননি। কিন্তু গুঞ্জন বেড়ে যাওয়ায় এবং জীতুর কিছু মেসেজকে তাঁর ‘অনুচিত’ মনে হওয়ায় এবার মুখ খুলতে বাধ্য হলেন।

সোমবার রাতে দিতিপ্রিয়ার করা পোস্ট ভাইরাল হতেই, এবার মাঠে নামলেন জীতুও। দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর ঠিক কী কী কথা হয়েছে, সেই প্রমাণও দিলেন নতুন পোস্টে। শেয়ার করলেন তাঁদের হোয়াটসঅ্যাপ দীর্ঘ চ্যাটের স্ক্রিনশট। তবে পোস্টে জীতুও তাঁর সহঅভিনেত্রীর নাম ফাঁস করলেন না। তাঁকে শুধুই ‘বাচ্চা মেয়ে’ বলে সম্বোধন করলেন। সুরক্ষার কথা ভেবে এমনকী ‘বাচ্চা মেয়ে’-র ফোন নম্বরও ঝাঁপসা করলেন।

ঠিক কী লিখলেন জীতু?

জীতু বরাবরই প্রাইভেট পার্সন। সোশাল মিডিয়াতে ব্যক্তিগত জীবন নিয়ে কখনই তিনি মতামত দেন না। অন্তত, জীতু তাঁর এই পোস্টের শুরুতে সেটাই উল্লেখ করেছেন। তবে সহঅভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্টে, তিনি চুপ থাকলেন না। কেননা, জীতুর কাছে এই ঘটনা যতটা না ব্যক্তিগত, তার থেকে বেশি পেশাগত। এমনকী, এই সমস্যাকে জীতু ‘ছোট্ট সমস্যা’ বলেও বর্ণনা করেছেন। শুধু তাই নয়, জীতু দিতিপ্রিয়ার সম্পর্কে স্পষ্ট লিখেছেন, ”এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না। প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *