রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দীর ফেসবুক পোস্টে ঝড়, পরিচালককে খোঁচা দিয়ে কী বললেন? – Bengali News | Shatabdi mitra shares a post about raj chakraborty
‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই চর্চায় দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের জুটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রীর ‘ধূমকেতু’ প্রথম থেকেই উদযাপন করছিলেন তিনি। তবে এই ট্রেলার লঞ্চের সন্ধ্যার পরই রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটা পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শতাব্দী সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”কীরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।
“আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে
তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে।”
রাজ যখন টলিপাড়ায় কাজ করতে শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিপাড়ার দুই নামী নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল। পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনও নাম উল্লেখ না করলেও, তাঁর নিশানা রাজের দিকেই। এক সময়ে রাজ শতাব্দীকে ছেড়ে যাওয়ায় বিষয়টা কি শতাব্দীকে ভাবায়? সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না। রাজ-শুভশ্রীর সংসারে অবশ্য কোনও অশান্তি নেই। তাঁরা বেড়িয়ে পড়ছেন ছুটি কাটাতে। এদিকে দেব-শুভশ্রীর নতুন ছবি দেখার অপেক্ষায় রইলেন অনুরাগীরা।