ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে মমতার আশীর্বাদে চলছে বাংলাদেশি অনুপ্রবেশ: অমিত শাহ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে মমতার আশীর্বাদে চলছে বাংলাদেশি অনুপ্রবেশ: অমিত শাহ, বাংলার মুখ

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে। রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভায় যোগদান করে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, রাজ্য সরকারের আমাদের সমস্ত জমি দিয়ে দিক, কথা দিচ্ছি সীমান্তে একটা ছুঁচোও গলতে পারবে না।

এদিন শাহ বলেন, ‘বাংলার নির্বাচন শুধু বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে না, বাংলার নির্বাচন দেশের সুরক্ষার সঙ্গেও সম্পৃক্ত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে রেখেছে। এনার আশীর্বাদে অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশ কি দিদি রুখতে পারবে? ভাইপো রুখতে পারবে? শুধুমাত্র পদ্মফুলের সরকার অনুপ্রবেশ রুখতে পারে।’

মমতাকে শাহের চ্যালেঞ্জ, ‘তৃণমূলের সাংসদ আমাকে সংসদে জিজ্ঞাসা করছিলেন বিএসএফ কী করছে? মমতা দিদি, আমরা আপনার কাছে জমি চেয়েছি। পুরো জমি দিয়ে দেও, বন্যা শেষ হতে দেও, একটা ছুঁচোও গলতে পারবে না। আপনি জেনে বুঝে সীমান্তে জমি দিচ্ছেন না। কারণ অনুপ্রবেশ হতে থাক, আপনার ভোটব্যঙ্ক বাড়তে থাকুক, আর আপনার পরে আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হোক। এটা হতে দেব না।’

বলে রাখি, রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবদ বেশ পুরনো। কেন্দ্রের দাবি, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতে অনুপ্রবেশ হয়। পালটা তৃণমূলের দাবি, কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা বিএসএফ সীমান্ত সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত। অনুপ্রবেশ হলে দায় তাদের।

বলে রাখি, সম্প্রতি কোচবিহার সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়। জানা যায়, ধৃত অনুপ্রবেশকারী মুর্শিদাবাদের একটি মাদ্রাসার শিক্ষক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া ইমাম ভাতা পান তিনি। দেশের বিভিন্ন প্রান্তে গ্রেফতার অধিকাংশ বাংলাদেশির অনুপ্রবেশকারীর কাছে পশ্চিমবঙ্গে তৈরি সরকারি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। রাজ্যের শাসকদলের সহযোগিতা ছাড়া যা সম্ভব নয় বলে দাবি বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *