NEET-এর অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে সমস্যার মুখে পরীক্ষার্থীরা, কী জানাচ্ছে NTA?
NEET-এর প্রশ্নফাঁস নিয়ে বিতর্কের জেরে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে NTA (National Testing Agency)। আগামী ২১ জুন, রবিবার সেই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু, সেখানেও বিপত্তি। অভিযোগ, NTA-র ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডই করতে পারছেন না অনেকে। ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে অনেকেই ‘ব্ল্যাক স্ক্রিন’ দেখতে পাচ্ছেন। অর্থাৎ লোডই হচ্ছে না অ্যাডমিট ডাউনলোডের পেজ। আবার অনেকের ক্ষেত্রে স্ক্রিনে ভেসে উঠছে ‘Under Maintenance’ মেসেজও।