'যোগ্য-অযোগ্য তালিকা নিয়ে আপনার কী যায় আসে? আপনি…..', অবস্থানরতদের ‘বকুনি’ মমতার, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘যোগ্য-অযোগ্য তালিকা নিয়ে আপনার কী যায় আসে? আপনি…..’, অবস্থানরতদের ‘বকুনি’ মমতার, বাংলার মুখ

Spread the love

কথা রাখেনি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রতিশ্রুতি মতো সোমবার যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি। আর সেই পরিস্থিতিতে রাতভর কমিশনের অফিসের সামনে অবস্থান করেছেন শিক্ষক-শিক্ষিকরা। রাত পেরিয়ে আজ দুপুরেও প্রবল গরমের মধ্যে চলছে সেই অবস্থান। আর তা নিয়ে মঙ্গলবার অবস্থানরত শিক্ষকদের একইসুরে ‘পরামর্শ’ এবং ‘বকুনি’ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুল ময়দান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২ টা পর্যন্ত কথা বলে দেখেছি। কেউ-কেউ অনড় আছে যে টেন্টেড-আনটেন্টেড (যোগ্য ও অযোগ্যদের) তালিকা বের করতে হবে। আরে আপনার কী যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড নাকি আনটেন্টেড, সেটা দেখার তো আপনার প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব। আমরা কোর্টে কী বলা হয়েছে, দেখব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা, সেটা আপনার দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের উপরে ছেড়ে দিন।’

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *