নয়া দিল্লি: গত ২৪ ঘন্টায় ভারতের ২৬টি জায়গায় হামলার চেষ্টা করেছে পাকিস্তান। আর ভারতীয় সেনাবাহিনীও তার উপযুক্ত জবাব দিয়েছে। সেনাবাহিনীর তরফে এ কথা স্পষ্ট করে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি। মোট পাকিস্তানের মোট ৭টি জায়গায় আঘাত করেছে ভারত। রীতিমতো বিপর্যস্ত করে ফেলেছে পাকিস্তানকে। শনিবার সকালে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা জানাল, পাকিস্তানের ৭টি জায়গা ধ্বংস করেছে ভারত। […]