Indus Treaty: পাকিস্তানের বেয়াদপি এবার বন্ধ হবে! সালাল, বাগলিহার খুলতেই নতুন বিপদ! - Bengali News | After Indus Treaty India opens the gate of two hydro projects - 24 Ghanta Bangla News
Home

Indus Treaty: পাকিস্তানের বেয়াদপি এবার বন্ধ হবে! সালাল, বাগলিহার খুলতেই নতুন বিপদ! – Bengali News | After Indus Treaty India opens the gate of two hydro projects

Spread the love

শ্রীনগর: এবার পাকিস্তানের নতুন বিপদ। প্রবল বৃষ্টি হওয়ার পর খুলে দেওয়া হল দুটি বাঁধের গেট। ফলে চন্দ্রভাগা নদীর জল সোজা বয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। সিন্ধু জলচুক্তি স্থগিত থাকায় এই বাঁধ খোলার আগে কিছুই জানাতে হয়নি ভারতকে। এই পরিস্থিতিতে পাকিস্তান বন্যায় ভেসে যেতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

রিয়াসিতে রয়েছে সালাল হাইড্রো প্রজেক্ট ও রামবানে রয়েছে বাগলিহার হাইড্রো প্রজেক্ট। এই দুটির গেটই খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার পর বাঁধের জল প্রবলভাবে বেড়ে যায়। গেটগুলি খুলে দেওয়া হয়।

সালালের তিনটি গেট ও বাগলিহারের দুটি গেট খুলে দেওয়া হয়েছে। গেট খোলার ফলে বৃহস্পতিবার থেকেই উপর থেকে নীচের দিকে জল বইতে শুরু করেছে। জানা গিয়েছে, চন্দ্রভাগার মাত্র ২ ফুট জল ছিল, সেটা হঠাৎ বেড়ে ২৫ থেকে ৩০ ফুট হয়ে যায়। গেট বন্ধ থাকায় বন্ধ ছিল চন্দ্রভাগা। সাধারণ মানুষ হেঁটে পার হতে পেরেছেন চন্দ্রভাগা। উল্লেখ্য, এই বাগলিহার, সালাল ও বান্দিপোরা থেকে ভারত যখন খুশি জল ছাড়তে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *