Indian Army: একেবারে মোক্ষম জবাব, বিমানঘাঁটি সহ পাকিস্তানের ৭ জায়গা উড়িয়ে দিয়েছে ভারত, জানাল সেনা – Bengali News | Indian Army confirms 7 places of Pakistan hit by India on friday night
নয়া দিল্লি: গত ২৪ ঘন্টায় ভারতের ২৬টি জায়গায় হামলার চেষ্টা করেছে পাকিস্তান। আর ভারতীয় সেনাবাহিনীও তার উপযুক্ত জবাব দিয়েছে। সেনাবাহিনীর তরফে এ কথা স্পষ্ট করে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি। মোট পাকিস্তানের মোট ৭টি জায়গায় আঘাত করেছে ভারত। রীতিমতো বিপর্যস্ত করে ফেলেছে পাকিস্তানকে।
শনিবার সকালে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা জানাল, পাকিস্তানের ৭টি জায়গা ধ্বংস করেছে ভারত। এর মধ্যে রয়েছে ৫টি বিমানঘাঁটি এবং ২টি রাডার। ভারতের এই পদক্ষেপে রীতিমতো সন্ত্রস্ত পাকিস্তান।
ভারতীয় সেনা যে জায়গাগুলিতে আঘাত করেছে। তার মধ্যে রয়েছে রফিকি এয়ার বেস (শোরকোট), মুরিদ এয়ারবেস (পঞ্জাবের চাকওয়াল জেলা), চাকলালা ক্যান্টনমেন্ট, রহিম ইয়ার খান এয়ার বেস, সুকুর এয়ার বেস, সিন্ধ, চুনিয়ান ক্যান্টনমেন্ট, পঞ্জাব, শিয়ালকোট এয়ার বেস, পাসরুর রাডার সাইট।
এদিন ভারতীয় সেনা আবারও অভিযোগ জানিয়েছে যে অসামরিক বিমানের আড়ালে আন্তর্জাতিক বিমান রুটের অপব্যবহার করে হামলা চালাচ্ছে পাকিস্তান।
সবিস্তারে আসছে…