বেড়াতে গিয়ে সেলফির বেপরোয়া নেশা, পা পিছলে প্রাণ গেল ১৮ বছরের তরুণের - 24 Ghanta Bangla News
Home

বেড়াতে গিয়ে সেলফির বেপরোয়া নেশা, পা পিছলে প্রাণ গেল ১৮ বছরের তরুণের

Spread the love

ডুয়ার্সে বেড়াতে গিয়ে বেপরোয়াভাবে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হল এক তরুণের। শনিবার জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওয়াশাবাড়িতে ঘটনাটি ঘটেছে। আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, আলাহিন শেখ (১৮) নামে ওই যুবক মুর্শিদাবাদের বাসিন্দা। শিলিগুড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। শনিবার বন্ধুদের সঙ্গে কালিম্পংয়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ওয়াশাবাড়িতে বিশ্রাম নিতে থামেন তাঁরা। সেখানেই পাহাড়ের একটি পাথরের ওপর ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন যুবক। তখনই পা পিছলে বেশ কিছুটা নীচে পড়ে যান তিনি। আঘাত লাগে তাঁর মাথায়। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান সঙ্গীরা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। এর পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

ওদিকে দার্জিলিং পাহাড়ে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ বছর বয়সী এক পর্যটকের। দীপাঞ্জন সাহা নামে ওই ব্যক্তি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার ব্যক্তিগত গাড়িতে পরিবারের সঙ্গে দার্জিলিং থেকে লামাহাটা যাচ্ছিলেন তিনি। পথে অসুস্থ বোধ করলে তাঁকে দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যান পরিজনরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *