RG Kar: শুরুতে পুলিশের কাছে 'ফাঁসি' আর্জি, এখন CBI-এর হাতে পড়তেই 'ডিগবাজি' - Bengali News | Sources Says RG Kar Accused Civic Volunteer Changes His Statement While In CBI Custody - 24 Ghanta Bangla News
Home

RG Kar: শুরুতে পুলিশের কাছে ‘ফাঁসি’ আর্জি, এখন CBI-এর হাতে পড়তেই ‘ডিগবাজি’ – Bengali News | Sources Says RG Kar Accused Civic Volunteer Changes His Statement While In CBI Custody

Spread the love

আরজি কর-কাণ্ডে অভিযুক্তImage Credit source: Tv9 Bangla

কলকাতা: আরজি কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়র বারবার নিজের বয়ান বদল করছেন বলে সিবিআই সূত্রে খবর। এর আগে কলকাতা পুলিশের হেফাজতে থাকাকালীন অভিযুক্ত জেরায় ঘটনার কথা স্বীকার নিজের জন্য ফাঁসি চেয়েছিলেন। তবে সিবিআই-এর হাতে তদন্ত যেতেই যেন ডিগবাজি খাচ্ছেন অভিযুক্ত। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, বারবার বয়ান বদল করছেন তিনি।

সিবিআই সূত্রে খবর, জেরা চলাকালীন তিনি বিভ্রান্তকর তথ্য দেওয়ার চেষ্টা করছেন। তাঁর হাসপাতালে যাওয়ার সময় এবং হাসপাতালে যাওয়ার কারণ, সেমিনার রুম যাওয়ার সময় এবং সেমিনার রুমে যাওয়ার কারণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। এই কারণে সিবিআই আধিকারিকদের কাছে পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই খবরটিও পড়ুন

যদিও কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বক্তব্য, তাঁদের কাছে যথেষ্ঠ তথ্য-প্রমাণ রয়েছে, সিসিটিভি ফুটেজ, অভিযুক্তের গতিবিধি সংক্রান্ত বিভিন্ন ফুটেজ রয়েছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। এই সব কিছু মধ্য দিয়ে অভিযুক্ত যে সিবিআই এর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সেটা এক প্রকার স্পষ্ট। সেই কারণেই যত দ্রুত সম্ভব অভিযুক্তের পলিগ্রাফি টেস্টের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, আরজি করের ঘটনার ২৪ ঘণ্টার আগেই গ্রেফতার হন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, হেফাজতে যেতেই সমস্ত দোষ স্বীকার করেন তিনি। জেরার সময় সে তদন্তকারী আধিকারিকদের বলে,”আমায় ফাঁসি দিয়ে দিন…।” তারপর এখন সিবিআই হেফাজতে যেতেই কেন বয়ান বদল? সেই নিয়েই উঠছে প্রশ্ন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *