West Bengal News Live Update: আজ বিধানসভায় পেশ হবে গুন্ডা দমন সংক্রান্ত বিল, গ্রেফতার ফিরহাদ ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর | Breaking news today live west bengal politics tmc crisis Suvendu Adhikari Mamata Banerjee on 29 june 2026 latest updates
সোমবার বিধানসভায় পেশ হবে চারটি বিল। সেগুলি হল অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। আজ অভিন্ন দেওয়ানি বিধি বিলও পেশ করার কথা ছিল। কিন্তু, বিল পেশ হবে না বলেই জানা গিয়েছে। এদিকে, পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। শামস ফিরহাদ ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এদিকে, প্রবল বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতি উত্তরবঙ্গে। পাহাড়ে ধস নামছে। বেড়েছে কয়েকটি নদীর জলস্তর। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানা গিয়েছে। দিনভর খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে।