Singham Again Fees: অজয় থেকে অক্ষয়-রণবীর, ‘সিংহম এগেইন’ করে কার পকেটে কত?
বিপুল স্টারকাস্ট নিয়ে তৈরি রোহিত শেট্টি পরিচালিত এই ছবির বাজেট নেহাতই কম নয়। ছবি করতে কোন স্টার কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন চলুন জেনে নেওয়া যাক।
অজয় দেবগণ– সিংহম এগেই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন অজয় দেবগণ। এর জন্য পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি টাকা। যা আগের ছবির থেকে ৪০ শতাংশ বেশি।
দীপিকা পাড়ুকোন– দীপিকা পাড়ুকোন এই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন। নাম লেডি সিংহম। যার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৬ কোটি টাকা।
টাইগার শ্রফ– সিংহম এগেইন ছবিতে টাইগার শ্রফকে দেখা যাবে। তিনি প্রথম এই কপ-ইউনিভার্সে কাজ করতে চলেছেন। যার পারিশ্রমিক ৩ কোটি টাকা।
রণবীর সিং– এই সিরিজের তিনি সিম্বা। এই চরিত্রের জন্য তিনি পেয়েছেন ১০ কোটি টাকা। ছবির বেশ কিছুটা অংশ জুরে রয়েছেন তিনি।
অক্ষয় কুমার– এই সিরিজের তিনি সূর্যবংশী। ছবিতে তাঁরও বেশকিছুটা অংশ রয়েছে। তিনি এই ছবির জন্য নিচ্ছেন ২০ কোটি টাকা।
জ্যাকি শ্রফ– এই ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকি শ্রফকে। তিনি পাচ্ছেন ২ কোটি টাকা।
করিনা কাপুর খান– এই ছবিতে তিনি অজয় দেবগণের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। ছবির গল্প করিনা কাপুরের অপহরণকে কেন্দ্র করেই। তিনি এই চরিত্রের জন্য পেয়েছেন ১০ কোটি টাকা।







