IND vs ZIM, T20 World Cup: ভারত-জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে চিন্তা, চেন্নাইয়ের শিশির তাড়াতে নয়া পন্থা! – Bengali News | Ind vs zim t20 world cupconcerns over the india zimbabwe match a new method introduced to counter the dew in chennai
কলকাতা: চেন্নাইয়ের শিশির কি ম্যাচের ঘাতক হতে পারে? এই আশঙ্কার আর জায়গা থাকছে না। রসায়নিক ব্যবহার করে চেন্নাইয়ের শিশির তাড়াবে আইসিসি। যুক্তরাষ্ট্র থেকে আনা একটি নতুন রাসায়নিক পদার্থ যার নাম ‘ডিউ কিয়োর’ ব্যবহার করা হবে চেপকে। যাতে ভারত বনাম জিম্বাবোয়ের সুপার এইটে ম্যাচ নির্বিঘ্নে করা যায়। মাঠের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। কেন হঠাৎ এই পথে হাঁটতে হল? গত এক সপ্তাহে শহরের তাপমাত্রা বেড়ে গিয়েছে আচমকাই। বিশ্বকাপের ‘মাস্ট-উইন’ ম্যাচে শিশির বড় ভূমিকা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
এই আমেরিকান ডিউ কিয়োর ব্যাপকভাবে ব্যবহার করা হয় মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতে। বৃহস্পতিবার শিশির বিপদে ফেলতে পারে, এমনটা ধারণা ছিল তামিলনাড়ু ক্রিকেট সংস্থার। টি-২০ বিশ্বকাপের আগে চেপকের মঙ্গল ও বুধবার সন্ধ্যায় এই রাসায়নিক জলে মিশিয়ে আউটফিল্ডে স্প্রে করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলেও এটি ব্যবহার করা হবে। যাতে ম্যাচ শুরুর সময় পর্যন্ত পূর্ণ প্রভাব দেখা যায়। ম্যাচের টস ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়। প্রথম বল গড়াবে তার আধঘণ্টা পরে। প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ডিউ কিয়োর স্প্রে করার পর ঘাসের পাতায় কোনও আর্দ্রতা থাকে না। ভিজে গেলেই তা শুষে নেয়। তাই ঘাস দ্রুত শুকিয়ে যায়।
ভারতীয় দল বুধবার দীর্ঘ অনুশীলন করেছে। ওই সময় শিশিরের প্রভাব দেখে নিশ্চিন্ত হয়েছে ভারতীয় দল। যা খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালেও ডিউ কিয়োর ব্যবহার করা হতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী আইপিএলে সময় সব ভেন্যুতেই এই বিশেষ রসায়নিক পদার্থ ব্যবহার