সলমনের উপর পুরনো আক্রোশ!বিষ্ণোই গ্যাংয়ের প্রশংসায় বিবেক - Bengali News | Amid Salman Vivek controversy actor praises Bishnoi Gang - 24 Ghanta Bangla News
Home

সলমনের উপর পুরনো আক্রোশ!বিষ্ণোই গ্যাংয়ের প্রশংসায় বিবেক – Bengali News | Amid Salman Vivek controversy actor praises Bishnoi Gang

এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুকে কেন্দ্র করে অনেক ধরনের নতুন তথ্য উঠে আসছে। লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বেই যে এই ঘটনাটি ঘটেছে তা স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের নাম জড়ানোর পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় বলিউডের ভাইজান। সিদ্দিকী খুনের পর থেকে তাই নায়কের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভাইরাল হয়েছে বিবেক ওবেরয়ের ভিডিয়ো। যেখানে এই বিষ্ণোই গ্যাংয়ের প্রশংসা করেছেন বলি অভিনেতা। তবে এই ভিডিয়োটি কি কিছু দিন আগের তৈরি? তা নিশ্চিত ভাবে জানা যাচ্ছে না। যদিও ভিডিয়োটি দেখে ধরে নেওয়া হয়েছে বেশ অনেক দিন আগে তৈরি হয়েছিল এই ভিডিয়োটি। কোনও এক জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন বিবেক। সেই ভিডিয়োয় কী বলেছিলেন অভিনেতা?

তিনি বলেন, “আপনারা বিষ্ণোই সমাজের বিষয়ে গুগল করে দেখে নিন, সারা বিশ্বে আপনারা এমনটা দেখতে পাবেন না। কারণ প্রত্যেক ঘরে, আমার বাড়িতেও আমরা গরুর দুধ নিয়ে বাচ্চাদের দিই। সারা দুনিয়ায় শুধু বিষ্ণোই সমাজেই হরিণের মৃত্যু হলে আমাদের বিষ্ণোই মায়েরা তাদের শাবককে নিজেদের বুকে টেনে নিয়ে স্তন্যপান করান।”

অনেকের ধারণা ভাইজানের সঙ্গে তিক্ত সম্পর্কের জন্যই বিষ্ণোই গ্যাংয়ের প্রশংসা করেন তিনি। কারণ, দুই অভিনতার সম্পর্ক যে একেবারেই ভাল নয় সে কথা সকলের জানা। নেপথ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। সলমন এবং বিবেক দুজনেরই প্রাক্তন প্রেমিকা হলেন রাইসুন্দরী। শোনা যায়, ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেটেই মন দেওয়া নেওয়া হয় ঐশ্বর্য এবং সলমনের। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তার পর অভিনেতা বিবেককে মন দিয়ে বসেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ‘কিউ! হো গ্যায়া না’ ছবির সেটেই নাকি শুরু হয়েছিল তাঁদের প্রেমের কাহিনি। সেই সময়ই নাকি বিবেককে হুমকি দিয়েছিলেন সলমন। এমনটাই দাবি করেছিলেন তিনি। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর দুইয়ে দুইয়ে চার করেছেন সবাই। হয়তো পুরনো ঘটনার জন্যই এমন কথা বলেছেন বিবেক। এমনটাই দাবি ভাইজান ভক্তদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *