যুদ্ধের স্মৃতি উস্কে ইরানের ‘হ্যাশটাগ ১৬৮’
এই সময়: খেলার মাঠে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে ‘জ়িরো টলারেন্স’ ফিফার গাইডলাইনেই আছে। বিশ্বকাপ খেলতে নেমে ইরান টিমের মেজাজ যুদ্ধংদেহি হবে কি না জানা নেই, তবে দলের সদস্যদের ইউনিফর্মে সেই মনোভাব সামনে চলে এল। মেক্সিকোতে পা রাখার সময়ে ইরান টিমের ফুটবলারদের ব্লেজ়ারে রয়েছে যুদ্ধের স্মৃতি। ব্লেজ়ারে দেখা গিয়েছে, এক বিশেষ পিন। সোনালি রঙের সেই পিনের আদলে ফুটে উঠেছে ‘হ্যাশটাগ ১৬৮।’