Virat Kohli: বিরাট নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও… স্টোকসদের বার্তা প্রাক্তন ইংলিশ তারকার – Bengali News | Stuart Broad says In Virat Kohli’s absence, great chance for England to win Test series
Virat Kohli: বিরাট নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও… স্টোকসদের বার্তা প্রাক্তন ইংলিশ তারকারImage Credit source: X
কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) যে দলের বিরুদ্ধে খেলেন না, সেই টিমের ক্রিকেটাররা যেন প্রথমেই খানিকটা স্বস্তি নিয়ে মাঠে নামেন। ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির না থাকাটা টিম ইন্ডিয়ার (Team India) তো বটেই, বিশ্ব ক্রিকেটের জন্যও বড় ধাক্কা। এমন কথা আগে বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। এ বার এক প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকসদের উদ্দেশ্য বার্তা দিলেন, বিরাট কোহলি নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও। ইংলিশ ব্রিগেডকে কে বললেন এ কথা?
এসএ২০ লিগে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডকে। সেখানেই তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বিরাট কোহলি না থাকলেও প্রথম দুটো টেস্ট আকর্ষণীয় হয়েছে। তিনি বলেন, ‘সিরিজের প্রথম দুটো ম্যাচ বেশ প্রতিযোগিতামূলক হয়েছে। আমার দেখা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ গুলোর মধ্যে অন্যতম রোমাঞ্চকর এই সিরিজ। দারুণ উত্তেজক একটা সিরিজ। ভারত শেষ টেস্ট ম্যাচটা জিতেছে কিন্তু ইংল্যান্ডের খেলার ধরণ (বাজবল) ভারতের মাটিতে কার্যকর হচ্ছে। বিরাট কোহলি নেই, ইংল্যান্ড টিমের কাছে তাই দারুণ সুযোগ রয়েছে এই টেস্ট সিরিজটা জেতার।’