Sajal Ghosh: ‘সংখ্যালঘু দফতরের আদৌ প্রয়োজন আছে?’, বিধানসভায় প্রশ্ন তুললেন সজল ঘোষ | BJP MLA Sajal Ghosh raises question whether there is any need for minority department
কলকাতা: ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে আমরাই মানুষে মানুষে বিভাজন তৈরি করছি।’ বিধানসভায় এমনটাই বললেন বরানগরের বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে সংখ্যালঘু দফতর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বরানগর তথা রাজ্যের বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেন তিনি।
সংখ্যালঘু দফতর নিয়ে প্রশ্ন
সোমবার বাজেট পেশ হয়েছে বিধানসভায়। এরপর মঙ্গলবার সজল ঘোষ বলেন, “কাল এখান থেকে বেরনোর পর অনেকে আমাকে প্রশ্ন করছেন, সংখ্যালঘুদের জন্য কী করা হল? আমি সরকারে কাছে প্রশ্ন রাখতে চাই, রাষ্ট্র যদি নিরপেক্ষ হয়, সেখানে সংখ্যালঘু দফতরের আদৌ প্রয়োজন হয়? সংখ্যালঘু- সংখ্যাগুরু করে আমরা নিজেরাই মানুষে মানুষে বিভাজন করছি।”
সবিস্তারে আসছে…