Iran-Israel Conflict Live Updates: লেবাননে লাগাতার এয়ারস্ট্রাইক ইজরায়েলের, নিহত হিজবুল্লা প্রধানের নামে ১০০ শিশুর নামকরণ

এক বছর আগে যুদ্ধ বেঁধেছিল হামাস ইজরায়েলের। এক বছর পেরিয়ে সেই যুদ্ধ মোড় নিয়েছে অন্যদিকে। এখন সম্মুখ সমরে ইজরায়েল-ইরান। ইজরায়েলের উপরে প্রায় ২০০ মিসাইল দিয়ে হামলা করেছে ইরান। অন্যদিকে, ইজরায়েলও লেবাননে অভিযান চালাচ্ছে। এই মিসাইল হামলার চরম মূল্য চোকাতে হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকাও। চিন্তায় রয়েছে ভারতও। ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে দাম বাড়তে পারে তেলের। এবার কোন মোড় নেবে যুদ্ধ, তাই-ই এখন দেখার। যুদ্ধের যাবতীয় আপডেট দেখে নিন সরাসরি-