'অহংকারেই পতন', কেরিয়ারে কোন সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা - Bengali News | When priyanka chopra reveal this secret of her career know all details - 24 Ghanta Bangla News
Home

‘অহংকারেই পতন’, কেরিয়ারে কোন সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা – Bengali News | When priyanka chopra reveal this secret of her career know all details

Spread the love

প্রিয়াঙ্কা চোপড়া, আজ তাঁর কাছে ভুরি ভুরি ছবির অফার। অনেকেই চাইছেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একটি ছবি তৈরি করতে। হলিউড বলিউড নানা ক্ষেত্র থেকে তাঁর কাছে প্রস্তাব পৌঁছে যাচ্ছে। তবে শুরু থেকে সমীকরণটা এতটা সহজ ছিল না। প্রিয়াঙ্কা চোপড়ার কথায় এমনও দিন গিয়েছে যখন তাঁকে একটি চরিত্রের জন্য অনুরোধ করতে হয়েছে। তিনবার অডিশন অর্থাৎ পরীক্ষাও দিতে হয়েছে। ছবির নাম না করে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, চরিত্রটি পছন্দ হওয়ায় তিনি নিজেই তাঁর টিমকে বলেছিলেন ছবি নির্মাতার সঙ্গে যোগাযোগ করতে। অনুরোধ করেছিলেন যাতে তাঁকে সেই চরিত্রটি দেওয়া হয়। তার জন্য রীতিমতো তাঁকে অডিশন দিতে হয়েছিল।

তৃতীয় সাক্ষাতের সময় তিনি সেই ছবিটি হাতে পান। এমন অভিজ্ঞতা বহু রয়েছে প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কার কথায় সে যে কোনও শিল্পী হোক না কেন, অহংকার যদি অন্তরায় হয়ে দাঁড়ায় তবে মুশকিল। যেখানেই ইগো জায়গা করে নিয়েছে, সেখানেই অভিনেতাদের পথ কঠিন হয়ে উঠেছে। একটা পর্যায়ের পর অডিশন দেবো না, কিংবা চরিত্রের জন্য অনুরোধ করব না, এই ভাবনাটা পোষণ করা ভুল বলেই স্পষ্ট মন্তব্য করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর কথায় ভাল চরিত্র পেলে তা ফুঁটিয়ে তুলতে সকলের ভাল লাগে। আর সেই চরিত্র পেতে গেলে যদি কারও সঙ্গে কথা বলতে হয় নিজের আর্জি সকলের সামনে রাখতে হয়, তবে তাতে ক্ষতি কি!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *