এই না হলে চিন! ২ ঘণ্টায় তৈরি ট্রাম্পের রক্তাক্ত ছবি ছাপানো টি-শার্ট, হু হু করে বিক্রি হচ্ছে অনলাইনে - Bengali News | Just After 2 Hours of Shooting, T shirt with Donald Trump's Injured Face started Selling in China - 24 Ghanta Bangla News
Home

এই না হলে চিন! ২ ঘণ্টায় তৈরি ট্রাম্পের রক্তাক্ত ছবি ছাপানো টি-শার্ট, হু হু করে বিক্রি হচ্ছে অনলাইনে – Bengali News | Just After 2 Hours of Shooting, T shirt with Donald Trump’s Injured Face started Selling in China

Spread the love

ডোনাল্ড ট্রাম্পের ছবি বসানো টি-শার্ট বিক্রি হচ্ছে।Image Credit source: AP

বেজিং: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা হয়েছে। পরপর আটবার গুলি চলেছে। একটি গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। ট্রাম্পের উপরে এই প্রাণঘাতী হামলায় স্তম্ভিত সকলে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা-সকলেই এই হামলার নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় যখন ট্রাম্পের উপরে হামলার ছবি ভাইরাল হচ্ছে, সেখানেই চিনে বিক্রি হতে শুরু করেছে ট্রাম্পের উপরে হামলার মুহূর্তের ছবি ছাপানো টি-শার্ট।

পেনসেলভেনিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। একটি গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্টেজ থেকে নামানো হয়। এদিকে, রক্তাক্ত ট্রাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা হু হু করে ভাইরাল হয়। সবাই যখন সেই ছবি দেখতে ব্যস্ত, ততক্ষণে চিনের রাস্তায় বিক্রি হতে শুরু হয়েছে ট্রাম্পের সেই ছবি ছাপানো টি-শার্ট।

হামলার মাত্র ২ ঘণ্টার মধ্যেই চিনের বিভিন্ন পোশাকের দোকানে ট্রাম্পের রক্তাক্ত ছবি ছাপানো টি-শার্ট বিক্রি হতে শুরু করে। কিছু টি-শার্টের ক্যাপশনে আবার লেখা, “শুটিং মেকস মি স্ট্রঙ্গার”। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই চিন ও আমেরিকা থেকে প্রায় ২০০০ টি-শার্ট অর্ডার হয়।

দোকানিরা জানিয়েছেন, ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সাহায্যেই এত দ্রুত টি-শার্ট তৈরি ও বিক্রি সম্ভব হয়েছে। ডিজিটাল প্রিন্টিংয়ের সাহায্যে প্রতি ঘণ্টায় কমপক্ষে ৮টি টি-শার্ট ছাপানো হচ্ছে।

চিনের আন্তর্জাতিক ই-কমার্স সাইটের তথ্য অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত স্যুভিনিয়র বা গিফটের জিনিসপত্রের বিক্রি জানুয়ারি মাস থেকে ৪০ শতাংশ বিক্রি বেড়ে গিয়েছে। শুধু মাত্র মার্চ মাসেই ১১০ শতাংশ বিক্রি বেড়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *