Angel Di Maria: ভিডিয়ো: বাধ মানল না চোখের জল, কোপা চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ার - Bengali News | Angel Di Maria retires from international football after win Copa America 2024 - 24 Ghanta Bangla News
Home

Angel Di Maria: ভিডিয়ো: বাধ মানল না চোখের জল, কোপা চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ার – Bengali News | Angel Di Maria retires from international football after win Copa America 2024

Angel Di Maria: ভিডিয়ো: বাধ মানল না চোখের জল, কোপা চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ারImage Credit source: AFP, X

কলকাতা: কোপা চ্যাম্পিয়ন হয়ে অবসরের পথে হাঁটালেন আর্জেন্টাইন (Argentina) তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। কাতার বিশ্বকাপ জেতার পরই ডি মারিয়া জানিয়ে দিয়েছিলেন কোপা আমেরিকার পরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। সেটাই করলেন। নীল-সাদা জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডি মারিয়া। ১১৭ মিনিটে তিনি যখন মাঠ ছাড়েন, ততক্ষণে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। নেপথ্যে ১১২ মিনিটে লাওতারো মার্টিনেজের গোল। কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরোন ডি মারিয়া।

ফাইনালের শেষে আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, ‘জাতীয় দল থেকে এ ভাবেই আমি অবসর নিতে চেয়েছিলাম। আর্জেন্টিনা আমার ভালোবাসা। আমার দেশ। ধন্যবাদ।’

আর্জেন্টিনার জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে নিলেন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১-০ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা জেতার পরই আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *