Tapan: চাষের জমিতে ফেলে ট্রাক্টরের রোটাভেটর দিয়ে টুকরো করা হয়েছে দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাংলার নৃশংসতা দেখে বিস্মিত দুঁদে কর্তারাও - Bengali News | Tapan A woman was allegedly murdered and dismembered for having an extra marital affair - 24 Ghanta Bangla News
Home

Tapan: চাষের জমিতে ফেলে ট্রাক্টরের রোটাভেটর দিয়ে টুকরো করা হয়েছে দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাংলার নৃশংসতা দেখে বিস্মিত দুঁদে কর্তারাও – Bengali News | Tapan A woman was allegedly murdered and dismembered for having an extra marital affair

Spread the love

ক্ষেতে মহিলার দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

বালুরঘাট: মাঠ থেকে উদ্ধার হয়েছিল হাড়গোড়। পরে জানা যায়, সেটি মহিলার হাড়গোড়। তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। খুনের পর ট্রাক্টরের রোটাভেটার দিয়ে দেহাংশ টুকরো টুকরো করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এরপর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে অনুমান পুলিশের। এনিয়ে রবিবার দুপুরে বালুরঘাট পুলিশ অফিসে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তরিয়ট এলাকায় মাঠ থেকে উদ্ধার হওয়া মহিলার হাড়গোড় উদ্ধার নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। এই ঘটনায় একজন গ্রেফতার করা হয়েছে৷ তাঁর নাম সাদ্দাম সরকার। ট্রাকর দিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান। ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ তদন্ত নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশি জেলায় সে ঘটনার কথা স্বীকার করেছে। এদিন অভিযুক্তকে বালুরঘাট আদালতে তুলে পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে।

উল্লেখ্য, গত পরশু বিকেলে তপন ব্লকের তরিয়ট এলাকায় জমি থেকে এক মহিলার পায়ের দেহাংশ সহ হাড়গোড় উদ্ধার হয়। অপরদিকে, এলাকা থেকে কিছু দূরে কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার সুলেখা খাতুন নামে এক গৃহবধূ গত ১৮ তারিখে নিখোঁজ হন। পরিবারের লোকেরা জুতো দেখে ওই মহিলাকে শনাক্ত করেন। শনিবার মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ তদন্তে নামে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *