বালুরঘাট: ভোট মিটতেই ভাঙন রাজনীতির ঘরে। রাজ্যের বিভিন্ন জায়গায় শিবির বদলের খবর আসছে। বীরভূম থেকে বালুরঘাট ফুল বদলের খবর। বালুরঘাটে রবিবার সন্ধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১৫০ থেকে ২০০টি পরিবার। যোগদানকারীদের দাবি, বিজেপি থেকে শাসকদলে এসেছেন তাঁরা। যদিও বিজেপির দাবি, কেউ দল ছেড়ে যায়নি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে প্রায় ১৫০-২০০ জন যোগদান করল তৃণমূলে। […]