গৌরীর রেস্তোরাঁ তরীতে খাওয়ার ইচ্ছে? জানুন কোন খাবারের কত দাম – Bengali News | Did you know the food price of gauri khan new restaurant torri
তরী, গৌরী খানের স্বপ্নের প্রজেক্ট। বহু যত্ন করে তা তিলে-তিলে গড়ে তুলেছেন শাহরুখ ঘরণী। না, এখানে মোটেও তাঁর পরিচয় সীমাবদ্ধ থাকে না। গৌরী খান ইন্টেরিয়র ডিজাইনার, তাঁর সংস্থা দেশ বিদেশে কাজ করে থাকে। বহু বলিউড সেলেবের বাড়ি তিনি নিজে হাতে সাজিয়েছেন। মন্নত-এর কোণা কোণায় তাঁর বিশেষত্বের ছাপ। আর তাই নিজের স্বপ্নের রেস্তোরাও সাজিয়েছেন তিনি মনের মতো করে। নাম রেখেছেন তরী। সোশ্যাল মিডিয়ায় যার ছবি থেকে ভিডিয়ো এখন ভাইরাল। ভেতরের এক একটি জায়গা এক এক রকমের সাজানো। প্রতিটা জায়গার রয়েছে এক বিশেষ থিমও। আর খাবার, যেখানে অধিকাংশই মেনুতে স্থান পেয়েছে ডায়েটের কথা মাথায় রেখে। গৌরীর খানের প্রিয় খাবারও তালিকা থেকে বাদ পড়েনি।

মুম্বইয়ের খার-এ এটি অবস্থিত। বসে খাওয়ার পাশাপাশি এখানে ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। তবে আগে থেকে অবশ্যই টেবিল বুকিং করে রাখতে হবে। এখানে খাবারের খরচ জন পিছু গড়ে ১০০০ থেকে ১৫০০ টাকা মতো পড়তে পারে। কত ধরনের খাবার আপনি চেখে দেখতে চান, তার ওপরই মূলত খরচ নির্ভরশীল। এখানে এশিয়ান, জাপানিজ, থাই, স্প্যানিশ, মেক্সিক্যান খাবার পাওয়া যায়। অনলাইন খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমেও এখান থেকে খাবার অডার করা যায়।

এখানে ভেজ-নন ভেজ সব ধরনের খাবারই পাওয়া যায়। দাম গড়ে ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা প্লেট পিছু। কী আইটেম অডার করছেন, তার ওপর নির্ভর করছে। যেমন স্পাইসি টুনা, সলমন প্লেট পিছু দাম ১১০০ টাকা করে। আইসবার্ড সালাড ৫০০ টাকা, জ্যাকেট পোটাটো ৬৫০ টাকা, ট্রাফেল মাশরুম রামেন ৭০০ টাকা, স্টিম চিকেন ৬০০ টাকা, থাই চিকেন ৬০০ টাকা, সি-বক্স ৯০০ টাকা প্রভৃতি। আর ডেজার্ট অর্থাৎ শেষ পাতে যে কোনও পদের দামই ৬০০ টাকা। একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে এই তথ্য বিস্তারিত রয়েছে।