Lok Sabha Election: 'পক্ষপাতিত্বের' অভিযোগ! মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সরানো হল ২ সিনিয়র অফিসারকে - Bengali News | Lok Sabha Election 2024 2 Senior Officers have been removed by Election Commission from Office of West Bengal Chief Electoral Officer - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha Election: ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ! মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সরানো হল ২ সিনিয়র অফিসারকে – Bengali News | Lok Sabha Election 2024 2 Senior Officers have been removed by Election Commission from Office of West Bengal Chief Electoral Officer

জাতীয় নির্বাচন কমিশনImage Credit source: TV9 Network

কলকাতা: পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এবার দু’জন অফিসারকে সরিয়ে দেওয়া হল। সোমবারই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যে দু’জনকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সরানো হয়েছে, তাঁরা হলেন অমিত রায় চৌধুরী ও রাহুল নাথ। উভয়েই দফতরের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁদের পরিবর্ত হিসেবে রাজ্যের থেকে নতুন নাম চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। মডেল কোড অব কনডাক্ট কার্যকর থাকাকালীন অফিসারদের অন্যত্র বদলি করার বিশেষ ক্ষমতা থাকে কমিশনের হাতে। এবার সেই ক্ষমতাবলেই ভোটের মুখে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার কারণে দু’জনকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

উল্লেখ্য, কমিশনের এমন পদক্ষেপ এই প্রথমবার নয়। ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজ্যের একাধিক বড় বদলি করেছে নির্বাচন কমিশন। শুরুটা হয়েছিল রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরানো দিয়ে। তারপর চার জেলার জেলাশাসককেও বদলি করা হয়েছিল লোকসভা ভোটের আবহে। আর এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দু’জন সিনিয়র অফিসারকে অন্যত্র সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের মুখে কমিশনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, এবারের লোকসভা ভোট সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তার জন্য শুরু থেকেই সজাগ নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের মনে আস্থা অর্জনে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে নির্বাচন কমিশন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *