বাড়ল দলের শক্তি! কাতারের ক্লাবে খেলা এই ফুটবলারকে দলে টানল ওডিশা
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরেই দল বদলের বাজারে বারংবার নজর কেড়েছে ওডিশা এফসি (Odisha FC)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরেই দল বদলের বাজারে বারংবার নজর কেড়েছে ওডিশা এফসি (Odisha FC)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে তারা নজর কেড়েছে বারংবার। কিছুদিন আগেই এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন অন্যতম দাপুটে গোলরক্ষক সচীন সুরেশ।
তার আসায় দল যে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে গেল সেটা স্পষ্ট। আগের মরসুমে আইএসএল আয়োজন ঘিরে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে ক্লাব ছেড়েছিলেন তৎকালীন কোচ সার্জিও লোবেরা। পাশাপাশি অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় রেখে একের পর এক দাপুটে বিদেশি ফুটবলারদের লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে বাধ্য হয়েছিল ক্লাব।
তাই সীমিত শক্তি নিয়ে লড়াই করতে হয়েছিল আইএসএলে। শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বর স্থানে শেষ করেছিল জগন্নাথের রাজ্যের এই দল। সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এক্ষেত্রে অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল এই ফুটবল দল। দল বদলের বাজারের প্রথম দিকে খুব একটা সক্রিয়তা না দেখালেও ধীরে ধীরে নজর কাড়তে থাকে একবারের সুপার কাপ জয়ীরা। এবার কুয়েতের ক্লাবে খেলা এক ফুটবলারকে দলে টানল দেশের এই প্রথম সারির দল। তিনি আশিক সেলিম। কুয়েতের দল আল সাইলিতে খেলেছেন বহুদিন।
তবে কাতার স্টার্টস লিগে অংশগ্রহণ করার আর সেভাবে সুযোগ পাননি। আগামী ২০৩০ সাল পর্যন্ত সেই ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও সেই চুক্তি ভেঙে এবার যোগ দিয়ে খেলতে আসছেন ভারতের এই প্রথম ডিভিশন লিগে।
Advertisements
আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯
আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ
আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন