IPL 2024, MI: ‘হিরো’ হতে পারলেন না হার্দিক, কোনওরকমে ১২৫ রানে পৌঁছল মুম্বই – Bengali News | Rajasthan Royals bowling unit perform amazing against MI, Trent Boult Yuzvendra Chahal restrict Mumbai in 125 runs
ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে। মরসুমের শুরু থেকেই সমর্থকদের বিদ্রুপের শিকার হার্দিক। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, সানরাইজার্স হায়দরাবাদের মাঠেও। টস থেকে শুরু করে ম্যাচের সারাক্ষণই রোহিত ধ্বনিতে বিদ্রুপ করা হয়েছে হার্দিককে। ঘরের মাঠে প্রথম ম্যাচে তাই সমর্থকদের মন জেতাও লক্ষ্য ছিল হার্দিকের। এর জন্য মঞ্চ প্রস্তুতও ছিল। তার অন্যতম কারণ বোল্টের শুরুর স্পেল।
পর পর উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকবে মুম্বই শিবিরে। টসের সময়ও ওয়াংখেড়ের গ্যালারি বিদ্রুপ করে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে। এই বিষয়টা দীর্ঘ সময়ের জন্য যা কাম্য নয়। আর এখানেই হার্দিকের কাছে সেরা সুযোগ ছিল ব্যাট হাতে দুর্দান্ত একটা ইনিংস খেলা এবং সমর্থকদের গুডবুকে নাম লেখানোর। শুরুটাও দুর্দান্ত করেছিলেন হার্দিক। সেট হয়েও বড় ইনিংস এল না হার্দিকের ব্যাটে। তবে দলের হয়ে সর্বাধিক স্কোর তাঁরই।