Rohit Sharma: গোল্ডেন ডাক-এ হতাশা, ওয়াংখেড়েতে তবুও রেকর্ড রোহিত শর্মার - Bengali News | Rohit Sharma equals Dinesh Karthik's unwanted record for the most ducks in IPL - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: গোল্ডেন ডাক-এ হতাশা, ওয়াংখেড়েতে তবুও রেকর্ড রোহিত শর্মার – Bengali News | Rohit Sharma equals Dinesh Karthik’s unwanted record for the most ducks in IPL

Spread the love

Rohit Sharma: গোল্ডেন ডাক-এ হতাশা, ওয়াংখেড়েতে তবুও রেকর্ড রোহিত শর্মার

কলকাতা: রেকর্ড সব সময় বেশি নজর কাড়ে। কিন্তু কিছু কিছু রেকর্ড খুব অস্বস্তিরও হয়। ওয়াংখেড়ের হাউসফুল গ্যালারি রোহিত শর্মার (Rohit Sharma) সমর্থনে গলা ফাটাচ্ছিল। ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের (IPL) আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে মুম্বই। রোহিত শর্মারা মরসুমের প্রথম জয় পান, সেটাই প্রার্থনা করছেন তাঁদের অনুরাগীরা। কিন্তু রোহিতের আপামর ভক্তদের মন ভেঙে গিয়েছে মুম্বইয়ের প্রথম ওভারেই। কারণ ট্রেন্ট বোল্ট বিদ্যুৎ গতিতে আউট করেছেন রোহিত শর্মাকে। গোল্ডেন ডাক হয়ে ফিরেছেন হিটম্যান। আর তাতেই গড়েছেন এক অনাকাঙ্খিত রেকর্ড।

আইপিএলের ইতিহাসে এতদিন সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়ার রেকর্ড ছিল উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকের নামে। ভারতের এই কোটিপতি লিগে মোট ১৭ বার শূন্যে আউট হয়েছেন ডিকে। এ বার সেই তালিকায় অনিচ্ছা সত্ত্বেও নাম লেখালেন রোহিত শর্মা। ট্রেন্ট বোল্ট ওয়াংখেড়েতে রোহিতকে আউট করার পর আইপিএলে তাঁর শূন্যে আউট হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৭।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের তালিকা—

  • দীনেশ কার্তিক – ১৭ বার
  • রোহিত শর্মা – ১৭ বার
  • গ্লেন ম্যাক্সওয়েল – ১৫ বার
  • পীযুষ চাওলা – ১৫ বার
  • মনদীপ সিং – ১৫ বার
  • সুনীল নারিন – ১৫ বার

উল্লেখ্য, সোমবার রাতে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের তিন ক্রিকেটার গোল্ডেন ডাক হয়ে মাঠ ছেড়েছেন। এই ৩ গোল্ডেন ডাকের কারিগর ট্রেন্ট বোল্ট। মাত্র ১৪ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান স্কোরবোর্ডে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। বাকি ৯ ওভারে কত রান তুলবে মুম্বই? যদি বেশি না পারে, তা হলে অল্প রানের পুঁজি নিয়ে পিঙ্ক আর্মিকে কি হারাতে পারবেন রোহিত-হার্দিকরা? ওয়াংখেড়ের গ্যালারিতে থাকা মুম্বইয়ের দর্শকদের হতাশ মুখের ছবিই আপাতত ধরা পড়ছে টেলিভিশন ক্যামেরায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *