Sheikh Shahjahan-Sandeshkhali: ‘আল্লাহ আছে… বিচার হবেই’, গ্রেফতারির ৮ দিন পর মুখ খুললেন শাহজাহান – Bengali News | Sandeshkhali Update Sheikh Shahjahan says, Allah will give justice after arrested by CBI
নিজাম প্যালেস থেকে
স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করা হয় শাহজাহানকেImage Credit source: TV9 Bangla
কলকাতা: গত সপ্তাহে পুলিশে জালে ধরা পড়েন শেখ শাহজাহান। ৫৫ দিন তিনি কোথায় ছিলেন? পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি দিনের পর দিন কীভাবে ঘুরে বেড়ালেন? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। গ্রেফতারির পর থেকে সংবাদমাধ্যম বারবার এসব প্রশ্ন করলেও মুখ খোলেননি শাহজাহান। ৮ দিন পর অবশেষে উত্তর দিলেন তিনি। বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রয়েছেন শাহজাহান। আজ শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। সেই সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে উত্তর দেন তিনি।
আধিকারিকরা যখন নিজাম থেকে বের করে গাড়িতে তুলছেন তাঁকে, সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ? এর উত্তরে তিনি বলেন, ‘সব মিথ্যা, সব মিথ্যা।’ আরও বললেন, ‘প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে।’
সবিস্তারে আসছে…