Bengal BJP: মঙ্গলেই অমঙ্গল তৃণমূল শিবিরে? অপারেশন ঘাসফুলে সুকান্ত-শুভেন্দু? জোর জল্পনা - Bengali News | Will TMC leaders join BJP on Tuesday, speculation on Suvendu Sukanta move - 24 Ghanta Bangla News
Home

Bengal BJP: মঙ্গলেই অমঙ্গল তৃণমূল শিবিরে? অপারেশন ঘাসফুলে সুকান্ত-শুভেন্দু? জোর জল্পনা – Bengali News | Will TMC leaders join BJP on Tuesday, speculation on Suvendu Sukanta move

Spread the love

শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার

কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়েছিল বিজেপি। একের পর এক তৃণমূল নেতা যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। সেই ঘটনার পুনরাবৃত্তি কি দেখা যাবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেও? সে রকমই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগামী মঙ্গলবারেই অমঙ্গল ঘটতে পারে ঘাসফুল শিবিরে। সে দিন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যেতে পারেন হেভিওয়েট তৃণমূল নেতার বাড়ি।

লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল শিবিরের বিদ্রোহ চাপা থাকেনি। কুণাল ঘোষ, তাপস রায়- একের পর এক তৃণমূল নেতা মুখ খুলছেন প্রকাশ্যে। তাঁদের পাশেই দাঁড়িয়েছেন উত্তর কলকাতার আরেক কাউন্সিলর বিজয় উপাধ্যায়। আবার দমদমের সাংসদ সৌগত রায় বেশ চুপ করে গিয়েছেন। লোকসভা ভোট, ব্রিগেড সমাবেশ- কোনও বিষয়েই কিছু বলছেন না তিনি। তৃণমূল সূত্রে খবর, বর্ষীয়ান বিধায়ক তাপস রায় শীর্ষ নেতৃত্বের ফোন ধরাও বন্ধ করে দিয়েছেন। দলের সঙ্গে দূরত্ব রাখছেন তিনিও। মুখপাত্রের পদে এখন নেই কুণাল ঘোষ। সবমিলিয়ে তৃণমূলের ভরা সংসারে হঠাৎ করেই মেঘলা আকাশের গুমোট ভাব। এই সুযোগই কাজে লাগাতে চাইছে বিজেপি। সুকান্ত মজুমদার যা বলেছেন, তাতে স্পষ্ট তৃণমূলের ঘর ভাঙিয়ে উত্তর কলকাতা লোকসভা আসনে জিততে মরিয়া পদ্মশিবির।

এই পরিস্থিতিতেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়ে রেখেছেন, আগামী ৭ মার্চ বড়সড়় ভাঙন হতে চলেছে রাজ্যের শাসক শিবিরে। তাই নিয়ে জল্পনাও তুঙ্গে উঠেছে। আগামী মঙ্গলবারই কী ঘটবে তৃণমূল শিবিরের অমঙ্গল? ওই দিন কার বাড়ি যাচ্ছেন শুভেন্দু-সুকান্ত? তা নিয়ে আপাতত মুখ খোলেননি কেউ। বজায় রেখেছেন সাসপেন্স। তবে বিজেপি-র এক বিশ্বস্ত সূত্র বলছে, সোমবার থেকেই ডামাডোলের বাদ্যি বেজে যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায়।

তবে তৃণমূল শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা চালালেও ২০২১ সালের মতো সবাইকে না নেওয়ার কথা রবিবার শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের কথায়। তিনি বলেছেন, “পচা আলু নেব না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *