Suvendu Adhikari: একদম রোড রোলারে চড়ে প্রায় ৩১ কোটি টাকার ফেনসিডিল নিজের হাতে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ভিডিয়ো দেখুন… | CM Suvendu Adhikari drive road roller in Newtown Salt lake
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
এর আগে উত্তরবঙ্গে এই ছবি দেখা গিয়েছিল। এবার কলকাতার নিউটাউনের ইকোপার্কে ‘নেশামুক্তি’ কর্মসূচি’-তে গিয়েছিলেন। সেইখানেই রাখা ছিল কলকাতা পুলিশের বাজেয়াপ্ত করা ৫ লক্ষ নিষিদ্ধ কাফসিরাপ। আজ তার উপর দিয়েই রোড রোলার চালান মুখ্যমন্ত্রী। একদম নিজের হাতে রোড রোলার চালান তিনি।
রোড রোলার চালানোর পর এ দিন শুভেন্দু অধিকারী বলেন, “এটি দ্বিতীয় বড় অভিযান। কেন্দ্রের নেশামুক্তি ভারত অভিযান বাংলার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ এ রাজ্যে যে ঘটনা রয়েছে, এর পিছনে নেশার সঙ্গে যুক্ত লোকেরাই মহিলাদের উপর অত্যাচার করে। তারপর বেআইনি নেশার জন্য অনেক পরিবার নষ্ট হচ্ছে। নেশা মুক্তি জন্য সরকার ক্ষমতায় আসতেই গুরুত্ব দিয়েছি। বিএসএফ, পুলিশ, সকলে মিলেই এই অভিযানে অংশ নিয়েছে। বালুরঘাটেও এই অভিযান হয়েছে। এখানেও হল। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ গেল। জাভেদ শামিম বললেন, ইয়াবাতে বড় সাফল্য এসেছে। প্রতিদিন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিত ভাবে এই নেশামুক্তি অভিযান করছে।”