অপেক্ষার অবসান হল বাংলার পেসার তিতাস সাধুর। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর ছাত্রী। বাংলার ক্রিকেট প্রেমীরা তিতাসের মধ্যে যেন ঝুলনকে খুঁজে পান। যদিও কোনও তুলনা নয়। ঝুলনের মতো বাংলা ক্রিকেটকে গর্বিত করুক তিতাস, এমনটাই প্রত্যাশা। আর সেই প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এ বারও রিটেন করা হয় তিতাসকে। […]