WPL 2024: বড়দের লিগে অবশেষে অভিষেক, কী বলছেন বাংলার তিতাস সাধু? – Bengali News | Delhi Capitals Pacer Titas Sadhu Shares Experience of playing debut match in WPL 2024
অপেক্ষার অবসান হল বাংলার পেসার তিতাস সাধুর। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর ছাত্রী। বাংলার ক্রিকেট প্রেমীরা তিতাসের মধ্যে যেন ঝুলনকে খুঁজে পান। যদিও কোনও তুলনা নয়। ঝুলনের মতো বাংলা ক্রিকেটকে গর্বিত করুক তিতাস, এমনটাই প্রত্যাশা। আর সেই প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এ বারও রিটেন করা হয় তিতাসকে। অপেক্ষা ছিল অভিষেকের। অবশেষে উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেললেন তিতাস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মেয়েদের ক্রিকেটেও ভারত অন্যতম শক্তিশালী দেশ। আক্ষেপ একটাই, আইসিসির কোনও ট্রফি নেই ভারতের ঝুলিতে। বেশ কয়েক বার ফাইনাল খেললেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে রুপো, তবে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারত। এশিয়াডে সোনাজয়ী সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিতাস সাধু। তার আগে উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে দুর্দান্ত বোলিং করেছিলেন তিতাস।
বিস্তারিত আসছে…