EY Entrepreneur of the Year: উদ্যোগপতিদের ভারতের বাজারে লগ্নির ডাক অশ্বিনী বৈষ্ণবের - Bengali News | Ashwini Vaishnaw asks entrepreneur to invest as growth of Indian Market will increase - 24 Ghanta Bangla News
Home

EY Entrepreneur of the Year: উদ্যোগপতিদের ভারতের বাজারে লগ্নির ডাক অশ্বিনী বৈষ্ণবের – Bengali News | Ashwini Vaishnaw asks entrepreneur to invest as growth of Indian Market will increase

Spread the love

নয়াদিল্লি: আগামী কয়েক বছরে ভারতে লগ্নির পরিবেশ আরও সুগম হবে। ইওয়াই এন্ট্রেপ্রেনিউর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে এমনই জানালেন রেলমন্ত্রী এবং ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) দিনে দিনে আরও বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে অশ্বিনী বৈষ্ণব উদ্যোগপতিদের উদ্দেশ্যে লগ্নির জন্য ডাক দিয়েছেন। উদ্যোগপতিদের উদ্দেশে তাঁর আশ্বাস, আগামী ১০ বছরে বাজারের বৃদ্ধি আরও হবে। তাই উদ্যোগপতিদের তিনি নিশ্চিন্ত হয়ে লগ্নির আশ্বাস দিয়েছেন।

ওই অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, আগামী দিনে ভারতের মোবাইল, কম্পিউটার যন্ত্রাংশের উৎপাদন আরও বাড়বে। ইলেক্ট্রনিক্স হাব হিসাবে উৎপাদন শিল্পও আরও বাড়তে চলেছে। তৃতীয়বার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার উৎপাদনের পরিবেশ তৈরি করে আরও বলিষ্ঠ পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন বৈষ্ণব।

ইওয়াই এন্ট্রেপ্রেনিউর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছাড়াও দেশের প্রথম সারির উদ্যোগপতিরাও হাজির ছিলেন। কোলামন্ডালাম ফিনান্সের চেয়ারম্যান এবং টিউব ইনভেস্টমেন্ট অব ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ভেল্লায়ান সুব্বাইয়া এই পুরস্কার জিতেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *