Gaighata BJP News: ঠাকুর নগরে বিজেপির ফ্লেক্স ছিড়ে কুটিকুটি করে ফেলার অভিযোগ, কে করল? - 24 Ghanta Bangla News
Home

Gaighata BJP News: ঠাকুর নগরে বিজেপির ফ্লেক্স ছিড়ে কুটিকুটি করে ফেলার অভিযোগ, কে করল?

Gaighata BJP News: ঠাকুর নগরে বিজেপির ফ্লেক্স ছিড়ে কুটিকুটি করে ফেলার অভিযোগ, কে করল?

গাইঘাটা: গাইঘাটার বিজেপি প্রার্থীর সুব্রত ঠাকুরের একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ। ক্ষোভ প্রকাশ কর্মী সমর্থকদের। জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের সমর্থনে গাইঘাটা থানার শিমুলপুর হাজরা তলা এলাকায় ঠাকুরনগর গোবরডাঙ্গা রোডের পাশ দিয়ে একাধিক ফ্লেক্স লাগিয়েছিল বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ গতকাল রাতে সেই ফ্লেক্স গুলি ছিঁড়ে ফেলা হয়।

আজ সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বিজেপির নেতা কর্মীদের। ফ্লেক্স ছেড়ার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় দলীয় পতাকা হাতে স্লোগান, সাউডিংয়ের মধ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতা কর্মীরা। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেসের লোকজন তাঁদের নেতাদের কথায় রাতের অন্ধকারে ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। তাঁরা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। বিজেপির হুঁশিয়ারি আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কর্মীরা চুপ করে থাকবে না।

এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস বলেন, “তৃণমূল এই সবের কালচারে বিশ্বাসী না। আমরা মাঠে ময়দানে লড়াই করছি। আরও লড়াই করব। এই কাজের সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *