অভিমান ভুলে মুখোমুখি সলমন-ঐশ্বর্যা? মার্চেই শুরুতেই হতে পারে… - 24 Ghanta Bangla News
Home

অভিমান ভুলে মুখোমুখি সলমন-ঐশ্বর্যা? মার্চেই শুরুতেই হতে পারে…

Spread the love

অভিমান ভুলে মুখোমুখি সলমন-ঐশ্বর্যা? মার্চেই শুরুতেই হতে পারে…

 

তুমুল প্রেম ছিল তাঁদের। সেই প্রেমের খবর অজানা ছিল না কারও। কথা হচ্ছে সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চনের। তবে কুৎসিত ভাবে শেষ হয় সেই প্রেম। দু’জনের মধ্যে কাদা ছোড়াছুড়িও হয়েছিল বিস্তর। এমনকি সম্পর্কের তিক্ততা সঞ্চালিত হয়েছিল পরিবারের মধ্যেও। এর পর থেকে একসঙ্গে আর ছবি করেন না তাঁরা। এমনকি মুখ দেখাদেখি বন্ধ। তবে আবারও দেখা হতে চলেছে তাঁদের। কোথায়? বলিপাড়া সূত্রে খবর, অম্বানি পরিবারের ছেলে অনন্ত অম্বানি ও রাধিকার মার্চেন্টের বিয়ে উপলক্ষে সলমন ও ঐশ্বর্যা দুই জনের কাছেই পৌঁছেছে আমন্ত্রণ। শোনা যাচ্ছে, হাজির থাকবেন ওঁরাও। মার্চ মাসের ১ থেকে ৩ তারিখ অবধি চলবে অনুষ্ঠান। শুধু সলমন খান নয়, আমন্ত্রণ পৌঁছেছে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও শাহরুখ খানের কাছে। ডাকে সাড়া দিয়ে কারা হাজির হন, এখন সেটাই দেখার।

কিছু দিন আগেই এক অনুষ্ঠানে ঐশ্বর্যার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে দেখা হয়েছিল সলমন খানের। অভিষেক ও সলমন খানের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ ভালই। ঐশ্বর্যার সঙ্গে বরফ গলবে কিনা, এখন সেটাই দেখার। উল্লেখ্য মাস কয়েক ধরেই অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে হচ্ছে নানা আলোচনা। শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্ক নাকি পৌঁছেছে তলানিতে। মেয়েকে নিয়ে নাকি মায়ের সঙ্গে আলাদা থাকছেন ঐশ্বর্যা। যদিও এই নিয়ে বচ্চন বহু এখনও পর্যন্ত মুখ খোলেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *