WPL 2024: ভারতকে এত ভালোবাসেন... শ্রীলঙ্কার ক্যাপ্টেন কেন গাইলেন জনগণমন? - Bengali News | WPL 2024: Chamari Athapaththu wins hearts before WPL debut by singing Indian national anthem WATCH Video - 24 Ghanta Bangla News
Home

WPL 2024: ভারতকে এত ভালোবাসেন… শ্রীলঙ্কার ক্যাপ্টেন কেন গাইলেন জনগণমন? – Bengali News | WPL 2024: Chamari Athapaththu wins hearts before WPL debut by singing Indian national anthem WATCH Video

Spread the love

কলকাতা: ভারতের প্রেমে পড়া লোকের সংখ্যা নেহাত কম নয়। দীর্ঘ তালিকায় নামী-দামি অনেকেই আছেন। কেউ কেউ এই দেশকে ভালোবেসে থেকে গিয়েছেন ভারতে। কেউ কেউ আবার পাকাপাকি সম্পর্ক তৈরি করেছেন এই দেশের সঙ্গে। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন যেমন বিয়ে করেছেন চেন্নাইয়ের মেয়েকে। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলও রয়েছেন সেই তালিকায়। এঁরা কি কোনও দিন ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন? গাইলেও তা প্রকাশ্যে শোনা যায়নি। তেমনই এক ক্রিকেটারে মুগ্ধ সারা দেশ। মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় সংস্করণ আরও বেশি ক্রিকেটীয় উত্তেজনা ছড়িয়ে দিতে শুরু করেছে। তারই মধ্যে মাঠের বাইরের এক ঘটনায় আপ্লুত অনেকেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে ডব্লিউপিএল। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নেমেছিল রানার্স টিম দিল্লি ক্যাপিটালস। শুরু হওয়ার আগেই এক বিরল দৃশ্য দেখা গিয়েছে। ওই ম্যাচ টিভিতে দেখছিলেন ইউপি ওয়ারিয়র্স টিমের এক বিদেশি ক্রিকেটার। ওই বিদেশি মহিলা ক্রিকেটার গাইছেন ভারতের জাতীয় সঙ্গীত। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজে স্টেডিয়ামে। তখন দুই টিমের ক্রিকেটাররা উপস্থিত থাকেন মাঠে। শ্রীলঙ্কার ক্রিকেটার চামারি আতাপাত্তু এ বারই প্রথম খেলবেন ইউপির হয়ে। ভিডিয়োতে দেখা যায়, ভারতের জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়িয়েছেন। গলা মিলিয়ে তিনিও গাইছেন জাতীয় সঙ্গীত। এই দৃশ্য মন ছুঁয়ে গিয়েছে অনেকের।

মেয়েদের প্রিমিয়ার লিগে খেলতে চাইলেও নিলামে কোনও টিম তাঁকে কেনেনি। যা নিয়ে আক্ষেপও ছিল চামারির। লরেন বেল ছিটকে যাওয়ার পর তাঁকে পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে। নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার। তার থেকে অনেক বেশি উপভোগ করছেন ভারতে খেলা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *