প্রাক্তন এজি জয়ন্ত মিত্রImage Credit: TV9 Bangla কলকাতা: সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। তাঁর অপসারণের দাবি জানিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও এই দাবি নিয়ে কথা বলবেন ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা। সেই বিক্ষোভের আবহে প্রশ্ন উঠছে, জ্ঞানেশ কুমারের […]
এই সময়: বিশ্বজুড়ে ক্রমশ চড়ছে বন্ড ইল্ড, ডলারের নিরিখে সস্তা হয়ে চলেছে টাকার ভ্যালুয়েশন, গত কয়েক বছর ধরে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলির শেয়ার বিক্রি করে চলেছেন.. তালিকাটা ক্রমশ লম্বা হয়ে চলেছে। একাধিক ক্ষেত্র থেকে ধাক্কায় জেরবার দালাল স্ট্রিট-এর বিনিয়োগকারীদের উপরে এ বার নয়া আঘাত হেনেছেন আরবিআই কর্তৃপক্ষ। দেশজুড়ে মূল্যবৃদ্ধির চাপ সামলাতে গত বুধবারই আরবিআই গভর্নর […]
তবে, এ বার উৎসবের মরসুম শুরুর আগে হাসপাতালের সীমিত পরিকাঠামো নিয়েই কীভাবে আপৎকালীন চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা যায় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেমিনার করে হাসপাতালের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরও দৃঢ় করে তোলার কাজ চলছে। পাশাপাশি চলছে আপৎকালীন উন্নত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনাও। শুধুমাত্র উৎসবের মরসুমে, সারা বছরই […]
এই সময়: স্ট্রাসবুর্গের ইউরোপিয়ান পার্লামেন্টের ব্যস্ত চত্বরে যাওয়া আসার পথে চোখ ধাক্কা খাবে একটি সোনালি রংয়ের নগ্ন স্ট্যাচু দেখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ট্যাচু সেটি! নান্দনিক ভাবে কদর্য ও ব্যঙ্গাত্মক ২৩ ক্যারেট সোনার ২.৫ মিটারের এই মূর্তিটি তৈরি করেছেন ড্যানিশ শিল্পী ইয়েনস গালস্কট। মঙ্গলবার মূর্তিটি উন্মোচনের পরে শিল্পীর বক্তব্য, ‘ট্রাম্প সোনা ভালোবাসেন। এক দিক থেকে […]
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? উপনির্বাচনের ফলের দিকে নজর গোটা রাজ্যের পালাবদলের পরে গত ৬ অক্টোবর প্রথম উপনির্বাচন হয়েছে রাজ্যে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নন্দীগ্রামে ভোট পড়েছে ৮০.৮৯ শতাংশ, আর রেজিনগরে ৮০.৮ শতাংশ। ফলপ্রকাশ হবে আজ। সকাল ৮টা থেকে শুরু হচ্ছে গণনা। ১৫ রাউন্ডে নির্ধারণ হবে জয়-পরাজয়। নন্দীগ্রামের প্রার্থী বিজেপি: হাসিরানি রথ কংগ্রেস: মিলন প্রধান গণতান্ত্রিক […]
অন্নপূর্ণা যোজনার টাকায় হচ্ছে দুর্গাপুজো। এই উদ্যোগ নিয়েছেন মহিলারাই। রাতারাতি গঠন করা হয়েছে ‘অন্নপূর্ণা দুর্গাপুজো কমিটি’। পুজোর আর দেরি নেই। রবিবার মহালয়া। তাই এখন সাজো সাজো রব। বৃহস্পতিবারই এই পুজোর জন্য খুঁটি পূজার আয়োজন করেন কমিটির সদস্যরা। অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজোর আয়োজন করেছেন হুগলির পাণ্ডুয়ার গোয়ারা গ্রামের মহিলারা ৷ ওই গ্রামে এই প্রথম বার দুর্গাপুজোর […]
খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির সাজার মেয়াদ কমানোর (রেমিশন) আবেদনের শুনানি বৃহস্পতিবার চলছিল বিচারপতি দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে। সেখানেই আগের একটি মামলায় শীর্ষ আদালতের নির্দেশের প্রসঙ্গ টেনে মৌখিক পর্যবেক্ষণ দেন বিচারপতি দত্ত। তবে বেঞ্চের তরফে জানানো হয়েছে, এটি এজলাসের পর্যবেক্ষণ মাত্র, কোনও আনুষ্ঠানিক রায় বা নির্দেশ নয়। সংশ্লিষ্ট আবেদনের ভাগ্যও এখনও নির্ধারিত […]