ইউরোপিয়ান পার্লামেন্ট চত্বরে ট্রাম্পের নগ্ন মূর্তি! চাঞ্চল্য - 24 Ghanta Bangla News
Home

ইউরোপিয়ান পার্লামেন্ট চত্বরে ট্রাম্পের নগ্ন মূর্তি! চাঞ্চল্য

Spread the love

এই সময়: স্ট্রাসবুর্গের ইউরোপিয়ান পার্লামেন্টের ব্যস্ত চত্বরে যাওয়া আসার পথে চোখ ধাক্কা খাবে একটি সোনালি রংয়ের নগ্ন স্ট্যাচু দেখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ট্যাচু সেটি! নান্দনিক ভাবে কদর্য ও ব্যঙ্গাত্মক ২৩ ক্যারেট সোনার ২.৫ মিটারের এই মূর্তিটি তৈরি করেছেন ড্যানিশ শিল্পী ইয়েনস গালস্কট। মঙ্গলবার মূর্তিটি উন্মোচনের পরে শিল্পীর বক্তব্য, ‘ট্রাম্প সোনা ভালোবাসেন। এক দিক থেকে মনে হয় ওঁর এই ভাস্কর্যটি ভালোই লাগবে।’

স্ট্যাচুটির নাম ‘দ্য অরেঞ্জ প্লেগ’। তামার তৈরি ট্রাম্পের এই মূর্তিটির আর এক নাম ‘কিং অফ ইনজাস্টিস।’ নগ্ন ট্রাম্পকে বসানো হয়েছে ক্ষীণ চেহারার এক মানুষের কাঁধে। ট্রাম্পের উরু ও ঝুলে যাওয়া পেট সেই মানুষটির মাথায় চেপে বসেছে। মূর্তির ট্রাম্পের এক হাতে রয়েছে গল্ফের স্টিক এবং অন্য হাতে ন্যায়ের দাঁড়িপাল্লা।

স্ট্যাচুর নীচে লেখা ‘আমি একটা মানুষের পিঠে বসে আছি। সে আমার ভারে নুইয়ে পড়ছে। আমি ওকে সাহায্য করতে সব কিছু করতে পারি, একমাত্র ওর কাঁধ থেকে নেমে যাওয়া ছাড়া।’ শিল্পী গালস্কটের মতে, মার্কিন প্রেসিডেন্ট পরিবেশ ধ্বংস করছেন ও বিশ্বের সব নিয়মই ভঙ্গ করছেন। শিল্পী হিসেবে তিনি নিজে যা যা বিশ্বাস করেন, সেই সব কিছুই শেষ করছেন ট্রাম্প! তবে এই শিল্পী ‘বিতর্কিত’ শিল্পকর্মের জন্যই সুপরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *