Home Archives - Page 713 of 11603 - 24 Ghanta Bangla News
Home

তান্ত্রিকের পরামর্শে কুয়োয় দেড় বছরের শিশু, পুলিশ-কুকুর ধরিয়ে দিল ঠাকুর্দাকে

এই সময়, পুরুলিয়া: তান্ত্রিকের পরামর্শ মেনে দেড় বছরের ছোট্ট শিশুকে জীবন্ত অবস্থায় কুয়োয় ছুড়ে ফেলা হয়েছে! এই ঘটনা ২৯ সেপ্টেম্বরের। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, অন্য দিনের মতো সে দিনও শিশুটি ঘুমাচ্ছিল মা লক্ষ্মী পরামানিকের পাশে। কিছুটা দূরে শুয়েছিলেন ঠাকুর্দা। ভোর চারটে নাগাদ ঘরের দরজা খুলে ঠাকুর্দা গোয়ালঘরের দিকে যান। ঘুম ভাঙার পরে ওই মহিলা […]

Home

LIVE | Pitru Paksha, Mahalaya Amavasya 2026: দেবীপক্ষের সূচনা, মহালয়ার ভোর থেকে গঙ্গার ঘাটগুলিতে ভিড়, চলছে তর্পণ | Mahalaya Amavasya Pitru paksha Rituals Live Updates in Bengali Til Tarpana banks of river hoogly latest news

Mahalaya Amavasya Pitrupaksha Rituals Live Updates in Bengali: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। মাতৃপক্ষের শুরু। প্রথা মেনে ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়েছে ভক্তদের ভিড়। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সাধারণ মানুষ। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড়। বাবুঘাট থেকে শুরু করে বাগবাজার…সর্বত্র একই ছবি।

Home

দ্রাবিড়ভূমে টিভিকে–ই, অসম ও পুদুচেরিতে এনডিএ

এই সময়: পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরের পাশাপাশি, তামিলনাড়ুর দু’টি ও পুদুচেরির একটি বিধানসভা আসন ও অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা হলো শুক্রবার। তামি‍লনাড়ুর দু’টি আসনেই বড় মার্জিন নিয়ে জয়লাভ করে আবার নজির গড়ল মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল টিভিকে। পুদুচেরির একটি বিধানসভা আসনে জিতেছে এনডিএ শরিক তথা আঞ্চলিক রাজনৈতিক দল অল ইন্ডিয়া এন […]

Home

রাজধানীতে কড়াকড়ি, ‘ককরোচ’ আটকাতে সামনে মহিলা পুলিশ

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি ঠিক যেন সীমান্তের নিয়ন্ত্রণরেখার মতো কড়াকড়ি। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়া খারিজের দাবিতে আজ, শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তার আগে রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রকে কার্যত নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে ফেলা হলো। শুক্রবার দুপুরে যন্তর মন্তর চত্বর […]

Home

SIR নিয়ে 'অপপ্রচার' রুখতে পাল্টা প্রচারে পদ্ম

এই সময়, নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে আর তার মূল ষড়যন্ত্রী দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার— এই অভিযোগে সরব বিরোধী শিবির ‘ইন্ডিয়া’৷ একই ইস্যুতে সুর চড়িয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কংগ্রেস ও বাম সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনগুলিও৷ পাল্টা রণকৌশলের খোঁজে কোন পথে এগোনো উচিত— উত্তরের খোঁজে শুক্রবার […]

Home

মহালয়া থেকে পুজোর কাউন্টডাউন, কী বলছে শাস্ত্র?

১০ অক্টোবর ২০২৬, সর্বপিতৃ অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে মহালয়া। শাস্ত্র অনুসারে এই দিনে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করার বিশেষ বিধি রয়েছে। মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটে এবং ঠিক পরের দিন থেকে শুরু হয় দেবীপক্ষ। আর সেই কারণেই মহালয়া থেকেই বাঙালির মনে বেজে ওঠে দুর্গাপুজোর ঘণ্টা। কিন্তু মহালয়া শব্দের প্রকৃত অর্থ কী? উৎপত্তি কীভাবে? আর তর্পণের শাস্ত্রীয় […]

Home

ভোট নিয়ে ভুল তথ্য শেয়ার? অভিষেকের পোস্টে বিতর্ক

ডায়মন্ড হারবারের সাংসদ এক্স হ্যান্ডলে রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার ভোট দিচ্ছেন বলে একটি ভাইরাল হওয়া ভিডিয়ো (যার সত্যতা ‘এই সময়’ যাচাই করেনি) নিয়ে প্রশ্ন তোলেন। কারণ, শাখারভ বহরমপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। মুখ্যমন্ত্রী এ দিন ওই ভাইরাল হওয়া ভিডিয়ো প্রসঙ্গে স্পষ্ট জানান, বিজেপি প্রার্থী ভোট দিয়েছেন তার কোনও প্রমাণ নেই, তিনি প্রার্থী হিসেবে বুথে ঢুকেছিলেন […]

Home

গত কয়েক মাস ধরে হাওড়ার বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে হাওড়া কমিশনারেটের বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছিল। প্রায় দু’সপ্তাহ আগে ডোমজুড় থানা এলাকায় একটি বাইক চুরির অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নামে ডোমজুড় থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তের সূত্র ধরে উলুবেড়িয়া এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো এসকে […]

Home

এক্স হ্যান্ডলের পোস্টে মানহানির অভিযোগ, মহুয়াকে আইনি নোটিস মনোজের

এই সময়: কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মানহানি মামলার আইনি নোটিস পাঠালোন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের আইনজীবী। গত ৩ ও ৬ অক্টোবর এক্স হ্যান্ডলে মহুয়ার করা দু’টি পোস্টে তাঁর বিরুদ্ধে মিথ্যে, বিদ্বেষমূলক ও মানহানিকর অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যসচিব। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পোস্ট দু’টি মুছে ফেলা, নিঃশর্ত ভাবে অভিযোগ প্রত্যাহার, ক্ষমা […]