জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্য। দিল্লি বিমানবন্দরে নেমেই আটক সিজিপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ শীর্ষ নেতারা। অন্যদিকে, সাউথ অ্যাভিনিউয়ে ধর্না থেকে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আটক কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বৃন্দা কারাট, সুজন চক্রবর্তী ও একাধিক হেভিওয়েট নেতা।