নতুন টার্ফে ডার্বির পুরোনো মেজাজ
নতুন টার্ফে ডার্বির আবহ শুধু ফুটবলে আটকে ছিল না। দু’দলের ফুটবলারদের বন্ধুত্বপূর্ণ মেজাজ ছিল। ছিল স্কুলের ছাত্র–ছাত্রীদের উৎসাহ। স্কুলের পড়ুয়ারাও নিজেদের মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলে। ব্যারেটো ও আলভিটোর সঙ্গে মুখোমুখি কথা বলার সুযোগও হয় ছাত্র–ছাত্রীদের। প্রশ্ন–উত্তরে সে পর্ব ছিল জমজমাট। এক কথায়, পুজোর আগে শরতের বিকেলে ফুটবলকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ডিপিএস সোসাইটির নমিনি সুদীপ্তা ঘোষ, প্রো ভাইস চেয়ারম্যান সঞ্জীব আগরওয়াল, সেক্রেটারি সাগর আগরওয়াল, প্রিন্সিপাল জয়তী চৌধুরী, ভাইস প্রিন্সিপাল ইন্দ্রানী চট্টোপাধ্যায় প্রমুখ।