মেট্রো-ট্রেন বন্ধ, আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টে
উল্লেখ্য, শনিবার CJP-র বিক্ষোভের আগে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং দিল্লিমুখী ট্রেন চলাচলে বিধিনিষেধ জারি করা নিয়ে আগেই বিতর্ক হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবীরা। গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, নিরাপত্তার কারণে মেট্রো-রেলের মতো গণপরিবহণ পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায় না। আদালত জানায়, এই পরিষেবা নিয়ন্ত্রিত ভাবে চালাতে হবে। যাতে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে না হয়।