এই সময়, রায়গঞ্জ: রায়গঞ্জের উত্তর মোহনবাটি মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এ বছর দ্বিতীয় বর্ষে পড়ল। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন এনএস রোডের উত্তর মোহনবাটি এলাকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে মিলে এই পুজোর আয়োজন করেন। গত বছর এই পুজোর সূচনা হয়। এ বছর বাজেট চার লক্ষ টাকা। বাড়ি বাড়ি গিয়ে ও স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে […]