সলমন খানের ‘সুইট টুথ’-এর গল্প প্রকাশ্যে
শুধু তাই নয়, ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ‘দুলহন হাম লে জায়েঙ্গে’ ছবির সুইৎজ়ারল্যান্ডে শুটিং চলাকালীন এক সকালে দলের সদস্যরা যখন ব্রেকফাস্ট করছিলেন, তখন সলমনের কাছে ছিল চকোলেটের একটি বড় প্যাকেট। বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা। করিশ্মার কথায়, সলমন নাকি অনেক সময় ব্রেকফাস্টেও চকোলেট খেতেন। তাঁর এই অভ্যাসের কথা শুনে স্বাভাবিক ভাবেই অবাক অনুরাগীরা।